সর্বশেষ

ইয়াবাসহ গ্রেফতার

লৌহজংয়ে পুলিশের অভিযানে ৭০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার

মুন্সীগঞ্জের লৌহজংয়ে থানা পুলিশের এক বিশেষ অভিযানে ৭০ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। জেলা পুলিশ সুপারের নির্দেশনায় পরিচালিত এই অভিযানে উপজেলার ক্ষেতেরপাড়া এলাকা থেকে তাদের হাতেনাতে আটক করা হয়।

বিজ্ঞাপন

৩০০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০
মুন্সীগঞ্জে ডিবির বড় সাফল্য: ৩০০ পিস ইয়াবাসহ নারায়ণগঞ্জের ২ যুবক গ্রেফতার

মুন্সীগঞ্জে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) একটি চৌকস দল বিশেষ অভিযান চালিয়ে ৩০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা প্রতিবেশী নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও থানার বাসিন্দা। মুন্সীগঞ্জ শহরের মালপাড়া এলাকা থেকে হাতেনাতে মাদকসহ তাদের আটক করা হয়।

মুন্সীগঞ্জে ডিবি পুলিশের জোড়া অভিযান, ইয়াবাসহ ৫ মাদক কারবারি গ্রেফতার

মুন্সীগঞ্জে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের পৃথক দুটি মাদকবিরোধী অভিযানে ১০২ পিস ইয়াবাসহ পাঁচ মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে সদর থানা এলাকার দুটি ভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

মুন্সীগঞ্জে ১৭ মামলার আসামি জুয়েলসহ ৩ মাদক কারবারি গ্রেফতার, ১৫০ পিস ইয়াবা উদ্ধার

মুন্সীগঞ্জের সিরাজদিখানে ১৭টি মামলার এজাহারভুক্ত আসামি মো. জুয়েল মিয়াকে তার দুই সহযোগীসহ গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। অভিযানকালে তাদের কাছ থেকে ১৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নতুন মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।